এছাড়া মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ২-৩টি মৃদু (৩৬-৩৮° সেলসিয়াস)/ মাঝারি (৩৮-৪০° সেলসিয়াস) ধরনের তাপ প্রবাহ বয়ে যেতে পারে। আর দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি থাকতে পারে।
এদিকে মার্চে দেশের সব প্রধান নদ-নদী সমূহে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। দৈনিক গড় বাষ্পীভবন থাকবে ২ দশমিক ৫০–৪ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্য কিরণকাল ৬-৮ ঘণ্টা থাকতে পারে।
.png)
অন্যদিকে ফেব্রুয়ারি মাসের আবহাওয়ার পর্যালোচনামূলক এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল মাসে সার্বিকভাবে সারাদেশে স্বাভাবিকের অপেক্ষা কম বৃষ্টিপাত হয়েছে। এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস (যশোর, ২৩ ফেব্রুয়ারি) এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭.২ ডিগ্রি সেলসিয়াস (মৌংলা ও কুমারখালী, ৪ ফেব্রুয়ারি) রেকর্ড করা হয়।
এ মাসে দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা যথাক্রমে ১.৬ ডিগ্রি সেলসিয়াস ও ১.৩ ডিগ্রি সেলসিয়াস কম ছিল এবং সারাদেশে গড় তাপমাত্রা ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম ছিল।