বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ভোটদানের হার কমে যাওয়ার বিষয়ে ইসি আলমগীর বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে করোনার মধ্যে আমাদের কিছু নির্বাচন করতে হয়েছে। তখন অনেকে ভয়ে ভোট দিতে আসেননি। সেই সময় যে নির্বাচনগুলো হয়েছে, সেগুলোর নানা রকম পরিস্থিতি ছিল। স্বাভাবিক কারণেই ভোট কাস্টিং কমেছে।
.png)
তিনি আরো বলেন, এই নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর প্রতিটি নির্বাচনই সুষ্ঠুভাবে করার চেষ্টা করেছে। আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনও অবাধ-নিরপেক্ষ হবে। আমাদের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা নেয়া হবে।