ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নারায়ণগঞ্জে সয়াবিন কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩০, ২৮ ফেব্রুয়ারি ২০২৩
নারায়ণগঞ্জে সয়াবিন কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের সয় ক্রাশিং ফ্যাসিলিটি পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দেশে মার্কিন কৃষি পণ্যের চাহিদা সম্পর্কে আরো জানতে নারায়ণগঞ্জে মেঘনা গ্রুপের সয় ক্রাশিং ফ্যাসিলিটি পরিদর্শন করেছেন।

মঙ্গলবার কারখানা পরিদর্শনের সময় মার্কিন সয়াবিন রফতানি কাউন্সিলের কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

মার্কিন রাষ্ট্রদূত মেঘনা ফ্যাসিলিটির লোডিং ডক থেকে সয়াবিন তেল উৎপাদন কেন্দ্র পর্যন্ত পরিদর্শন করেন।

Advertisement

মার্কিন দূত বাংলাদেশে খাদ্য নিরাপত্তা বৃদ্ধি, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় কৃষি বাণিজ্যের গুরুত্ব নিয়ে মেঘনা গ্রুপের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। মেঘনা গ্রুপই প্রথম যুক্তরাষ্ট্র থেকে সয় সাসটেইনবলিটি অ্যাসুরেন্স প্রটোকল (এসএসএপি) সয়াবিন আমদানি করে।

এসএসএপি কর্মসূচির আওতায় থার্ড পার্টির মাধ্যমে কোম্পানির টেকসই পরিবেশ নিশ্চিত করতে অডিট করার অনুমতি দেওয়া হয়ে থাকে। মার্কিন কৃষি বিভাগের অংশীদার যুক্তরাষ্ট্রের ৯৫ শতাংশ সয়াবিন উৎপাদনকারী প্রতিষ্ঠানই এসএসএপি’র সঙ্গে সম্পৃক্ত থেকে পণ্য সুরক্ষা কর্মসূচি তৈরি ও বাস্তবায়ন করে।

বাংলাদেশ ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে ৩৫০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের উচ্চ মানের সয়াবিনসহ ৯১২ মিলিয়ন মার্কিন ডলারের কৃষি পণ্য আমদানি করে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!