রোববার এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
জানা যায়, ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের জুনে ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হবে। এর আগে, ৩০০ সংসদীয় আসনের সীমানা নিয়ে খসড়া তালিকা প্রণয়ন করা হবে।
.png)
এরপর দাবি, আপত্তি অথবা সুপারিশ আহ্বান করবে ইসি। মে মাসে আপত্তির বিষয়ে অঞ্চলভিত্তিক শুনানি নিষ্পত্তি করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম বলেন, সীমানা পুনর্নির্ধারণের ব্যাপারে একটি অ্যাপ তৈরিরও সিদ্ধান্ত হয়েছে। যেখানে আসনভিত্তিক সব তথ্য থাকবে। স্মার্ট বাংলাদেশের অংশ হিসেবে এ অ্যাপস তৈরি হবে। সীমানা নির্ধারণের কাজটি মে মাসের মধ্যে হয়ে যাবে। না হলে জুন মাসের মধ্যেই শেষ করতে পারবো।