ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যেসব জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৫৫, ২২ ফেব্রুয়ারি ২০২৩
যেসব জায়গায় বজ্রবৃষ্টির সম্ভাবনা
ফাইল ফটো

দেশের দুই জেলা ও দুই বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Advertisement

এ অবস্থায় কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ সিলেট ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। তবে, শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!