ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:০০, ২১ ফেব্রুয়ারি ২০২৩
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, হাসপাতালে ১
ছবি: প্রতীকী

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এ সময় ঢাকায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ ভর্তি হয়নি। তবে ঢাকার বাইরে ১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ১৯ জন এবং ঢাকার ৫৩ টি সরকারি ও বেসরকারি  হাসপাতালে মোট ভর্তি রোগী ১৩ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ৬ জন।

Advertisement

১ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভর্তি রোগী ৭০০ জন। এর মধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৩৩৫ জন। ঢাকার বাইরে ভর্তি  রোগী ৩৬৫ জন। এ পর্যন্ত মারা গেছে ৯ জন।

এ পর্যন্ত ৬৭২ জন ছাড়প্রাপ্ত নিয়ে বাড়ি ফিরে গেছে। এর মধ্যে ঢাকায় ৩১৬ জন ও ঢাকার বাইরে জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!