মঙ্গলবার পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এ তথ্য জানান।
২০১৫ সালে মাহরুফা হোসেন ব্রেন টিউমারে আক্রান্ত হন। তার বয়স হয়েছিল ৪০ বছর।
.png)
মনজুর রহমান জানান, মেধাবী এ পুলিশ কর্মকর্তা ১৯৮৩ সালে নেত্রকোনা জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১০ সালে ২৮তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পদোন্নতি পেয়ে তিনি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ সদরদপ্তরে কর্মরত ছিলেন।
পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন অতিরিক্ত পুলিশ সুপার মাহরুফা হোসেনের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে, পুলিশ কর্মকর্তা মাহরুফা হোসেনের অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে শিরু মিয়া মিলনায়তনে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।