ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দিন ও রাতের তাপমাত্রা কমবে, পড়বে কুয়াশা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ১২ ফেব্রুয়ারি ২০২৩
দিন ও রাতের তাপমাত্রা কমবে, পড়বে কুয়াশা
ফাইল ফটো

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরো কমতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এ অবস্থায় সোমবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

Advertisement

এছাড়া পরবর্তী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা আরো কমতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে শ্রীমঙ্গলে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আর গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলা ও কক্সবাজারে ৩২ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!