ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বুধবার ফেসবুক পোস্টে জানিয়েছেন, কেউ যদি সংবাদ সংগ্রহের জন্য তুরস্কে যেতে চান, তবে নিজ নিজ অফিসের সম্মতিপত্র, ছবি এবং পাসপোর্টসহ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
গত সোমবার তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছে। এরই মধ্যে দুই দেশে নিহতের সংখ্যা ৪ হাজার ৮০০ ছাড়িয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা আট গুণ বাড়তে পারে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
.png)