ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৯৮ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৮, ২ ফেব্রুয়ারি ২০২৩
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৪৯৮ টাকা
ফাইল ফটো

বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬৬ টাকা বাড়িয়ে ১৪৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আজ থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ দাম ঘোষণা করেছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

এর আগে গত ২ জানুয়ারি ১২ কেজি এলপিজির দাম ৬৫ টাকা কমানো হয়। তার আগের মাস ডিসেম্বরে ১ হাজার ২৫১ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছিল নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!