ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১০৮

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:৪৬, ২০ ডিসেম্বর ২০২২
ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন ভর্তি ১০৮
ফাইল ফটো

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১০৮ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৮০ জনে। আর দেশে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২৭২ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৬১ হাজার ৬২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৮২১ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৮০৮ জন।

অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত ৬১ হাজার ৬২৯ জনের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬০ হাজার ৭৭৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮ হাজার ৩২২ জন এবং ঢাকার বাইরের ২২ হাজার ৪৫৫ জন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!