ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫০, ২ ডিসেম্বর ২০২২
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে লঘুচাপ
ফাইল ফটো

আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত দিন ও রাতের তাপমাত্রা কম থাকতে পারে।

শুক্রবার আবহাওয়া অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। 

এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিন) মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।

আরো জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!