ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে ‘সিত্রাং’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৩, ২৪ অক্টোবর ২০২২
শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে ‘সিত্রাং’
ফাইল ছবি

আগামী ১২ ঘণ্টায় আরো শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ের চেহারা নেবে ‘সিত্রাং’। এর পর আরো উত্তর এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে ভারতের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার ভোরে বরিশালের কাছে তিনকোনা ও সন্দ্বীপের মধ্যে দিয়ে অতিক্রম করবে এই ঘূর্ণিঝড়। বর্তমানে বাংলাদেশ থেকে ৫০০ কিমি দূরে রয়েছে সিত্রাং।

মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ০৭ (সাত) নম্বর (পুন:) ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরসমূহকে ০৬ (ছয়) নম্বর (পুন:) ০৬ (ছয়) নম্বর বিপদ সংকেত  দেখাতে বলা হয়েছে।

এর আগে রোববার রাতেই অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। ভোররাত থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে। সাথে বইছে দমকা হাওয়া।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার ও মঙ্গলবার উপকূলের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। সন্ধ্যা ও রাতের দিকে এ অঞ্চলে সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ৯০ কিমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল হবে সমুদ্র।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ে বিশেষ করে সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উপকূলবর্তী এলাকায় সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকে প্রচার করছে প্রশাসন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!