ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

বিটিআরসিকে ১৪ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করলো বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৭, ১২ সেপ্টেম্বর ২০২১
বিটিআরসিকে ১৪ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করলো বিটিসিএল
বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের অফিস কক্ষে বিটিআরসি ও বিটিসিএলের ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ উৎসে আয়কর কর্তনপূর্বক ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার ট

টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ উৎসে আয়কর কর্তনপূর্বক ১৩ কোটি ৭০ লাখ ৪৮ হাজার টাকা পরিশোধ করেছে রাষ্ট্রায়াত্ত্ব সরকারি সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের অফিস কক্ষে বিটিআরসি ও বিটিসিএলের ঊর্ধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত চেক হস্তান্তর করা হয়।

সরকারের অডিট অধিদফতর কর্তৃক বিটিআরসি’র ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ অর্থবছর পর্যন্ত সময়ের রাজস্ব আদায়ের ইস্যু ভিত্তিক নিরীক্ষার সুপারিশ মোতাবেক বিটিসিএলের  নিকট ২০২০ সালের জুন পর্যন্ত সময়ের আইজিডব্লিউ অপারেটর হিসেবে রেভিনিউ শেয়ারিং বাবদ অনাদায়ী ৫২৯.৪০ কোটি টাকা বকেয়া রয়েছে মর্মে আপত্তি জানানো হয়। বর্ণিত আপত্তির প্রেক্ষিতে আইজিডব্লিউ রেভিনিউ শেয়ারিং বাবদ বকেয়া আদায়ের অংশ হিসেবে এ অর্থ পরিশোধ করা হয়েছে। এছাড়া বিটিসিএলের আবেদনের প্রেক্ষিতে বিটিআরসি ও বিটিসিএলের সংশ্লিষ্ট ঊধ্বর্তন কর্মকর্তাগণ উক্ত অডিট আপত্তির দাবি নামার চূড়ান্ত বকেয়া নির্ধারণ করবে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন, বিটিআরসি’র অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের মহাপরিচালক মো. মেসবাহুজ্জামান, বিটিআরসি সচিব মো. জহিরুল ইসলাম, বিটিসিএলের মহাব্যবস্থাপক (মার্কেটিং অ্যান্ড পিআর) মীর মোহাম্মদ মোরশেদ এবং মো. মাজহারুল ইসলাম, মহাব্যবস্থাপক (ফিন্যান্স), বিটিসিএল উপস্থিত ছিলেন ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!