ঢাকা,  বুধবার   ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

[ জাতীয় ]

নির্ধারিত সময়ে মেট্রোরেলের কার্যক্রম সম্পন্নের পরামর্শ

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০:০২, ১০ ফেব্রুয়ারি ২০২১
নির্ধারিত সময়ে মেট্রোরেলের কার্যক্রম সম্পন্নের পরামর্শ
ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে মেট্রোরেলের কার্যক্রম সম্পন্ন করার পরামর্শ দিয়েছে হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার কমিটির সভাপতি মো. আব্দুস শহীদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।

সভায় সড়ক ও জনপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অধীন সব দফতরের চলমান প্রকল্পগুলোর ওপর আলোচনা করা হয়। পাশাপাশি মেরিন একাডেমির ৪টি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট সবার সহায়তায় প্রয়োজনীয় ক্ষেত্রে কমিটি গঠন করে আগামী দুই মাসের মধ্যে কমিটির কাছে প্রতিবেদন দাখিলের সুপারিশ করা হয়।

কমিটির সদস্য চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, এবি তাজুল ইসলাম, ফজলে হোসেন বাদশা, আহসান আদেলুর রহমান এবং খাদিজাতুল আনোয়ার সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিভিন্ন স্থল বন্দরের কার্যক্রম গতিশীল করার জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে পালন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পদ্মাসেতু চালু হলে কাজের পরিধি বৃদ্ধি পাবে তাই মোংলা বন্দরের কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত রেখে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া আরো গতিশীল করার সুপারিশ করা হয়।

সভায় বিআইডব্লিউটিএ নির্মিত জাহাজের মেয়াদ ও আয়-ব্যয়ের হিসাব সম্পর্কিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেয়া হয়। সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের ক্ষেত্রে একই প্রতিষ্ঠানকে বিভিন্ন অঞ্চলে কাজ দেয়ার বিষয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়।

এসময় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, আইএমইডি, বিআইডব্লিউটিএ, বিভিন্ন বন্দর কর্তৃপক্ষের প্রধানসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/এইচএন
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!