[ জাতীয় ]
নন-ক্যাডার থেকে পিএসসির সুপারিশ পেলেন ৪৪৩ জন
৩৮ তম বিসিএস
ফাইল ছবি
৩৮ তম বিসিএস থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির পদে সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। ৪৪৩ প্রার্থীকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
মঙ্গলবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পিএসসি।
পিএসসির সুপারিশে বলা হয়েছে- ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন প্রার্থীদের মধ্য থেকে নন-ক্যাডার প্রথম শ্রেণির (৯ম গ্রেড) পদে নিয়োগের সুপারিশ করা হলো।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ২৪টি ক্যাটাগরিতে ২৭৭ জন; মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য ও প্রাণিসম্পদ অধিদফতরের ১৩টি ক্যাটাগরিতে ৪৩ জন; আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন অধিদফতরের সাবরেজিস্ট্রার পদে ৩১ জনসহ সর্বমোট ৫৯ ক্যাটাগরির ৪৪৩টি পদের জন্য সুপারিশ করা হয়।
কমিশনের ওয়েবসাইটে www.bpsc.gov.bd এবং http://bpsc.teletalk.com.bd ফল পাওয়া যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!