ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ জাতীয় ]

ইউএনও ওয়াহিদার প্যারালাইজড অবস্থার উন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:২৩, ১৯ সেপ্টেম্বর ২০২০
ইউএনও ওয়াহিদার প্যারালাইজড অবস্থার উন্নতি
ইউএনও ওয়াহিদা খানম

হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের মাথার একপাশের প্যারালাইজড অবস্থার উন্নতি হয়েছে। তাকে অবজারবেশন ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তার শারীরিক অবস্থা এখন ভালো।

শনিবার ওয়াহিদার দায়িত্বরত চিকিৎসক এ তথ্য জানান।

এদিকে গত বৃহস্পতিবার ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় আসামি রবিউলের ছয়দিনের রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এ সময় জবানবন্দি গ্রহণের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে বিচারকের খাস কামরায় তার জবানবন্দি নেয়ার ব্যবস্থা করা হয়।

গত ২ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে ইউএনও ওয়াহিদার সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে বাসায় ঢুকে ওয়াহিদা ও তার বাবার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে ইউএনওকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) নিয়ে ভর্তি করা হয়। এরপর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। তিনি বর্তমানে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!