করোনাভাইরাসের কারণে বর্তমানে নিজ বাড়িতেই অবস্থান করছেন মুশফিক। আন্তর্জাতিক ক্যারিয়ারে দেড় দশক পূর্তির এই সময়ে খেলা না থাকায় ভক্তদের সঙ্গে নিজের প্রিয় ১৫ মুহূর্ত ভাগাভাগি করছেন তিনি। এ বিষয়ে গত মঙ্গলবার (১২ মে) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট করেছিলেন সাবেক টাইগার অধিনায়ক। সেখানেই মুশফিক ভক্তদের বলেছিলেন, ‘ঘরে বসে থাকায় আসুন স্মৃতি ফিরে দেখি। আগামী ১৫ দিনে আমি ক্যারিয়ারের সেরা ১৫টি মুহূর্ত ভাগ করে নেব।’
‘ফিফটিন ইয়ারস’ হ্যাশট্যাগে শুক্রবার নিজের একাদশ প্রিয় মুহূর্ত জানান মুশফিক। সেখানে তিনি লেখেন, 'যেকোনো ক্রিকেটারের জন্যই প্রথম টেস্ট সেঞ্চুরি একটা স্বপ্ন। আমার এই স্বপ্নটি ২০১০ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে পূরন হয়েছিল।'
.png)
মুশফিক আরো যোগ করেন, 'মজার বিষয় এই সেঞ্চুরি লাঞ্চ এবং চা বিরতির মাঝে এক সেশনেই সম্পন্ন করেছিলাম যা টেস্ট ম্যাচটির দ্বিতীয় ইনিংস ছিল!'
তবে সেঞ্চুরি করলেও দলের হার এড়াতে পারেননি মুশফিক। ভারতের বিপক্ষে যথারীতি হার মেনেছিল টাইগাররা।