রোববার রাজধানীর শেওড়াপাড়া, মতিঝিল, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্য বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
বাজারে নতুন আলু ও পেঁয়াজ আসতে শুরু করেছিল সপ্তাহখানেক আগে থেকেই। তবে এখন বেশি পরিমাণে চলে আসায় কমতে শুরু করেছে নতুন ও পুরাতন আলু-পেঁয়াজের দাম। সামনে এসব পণ্যের দাম আরো কমবে বলে জানান বিক্রেতারা।
.png)
বাজারে প্রতি কেজি ক্রস জাতের পেঁয়াজ বিক্রি হচ্ছে ১০০ টাকায়। এর মধ্যে ছোট ও বড় সাইজের পেঁয়াজ একই দামে বিক্রি হচ্ছে। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকায়, নতুন দেশি পেঁয়াজ ৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ টাকা করে।
এদিকে নতুন ও পুরাতন আলুর দাম কমে প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া নতুন বগুড়ার আলু ৮০ টাকা, পুরাতন বগুড়ার আলু ৯০ টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া দেশি রসুন ২৪০ টাকা, চায়না রসুন ২২০ টাকা, চায়না আদা ২২০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ কেজি দরে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহের তুলনায় কেজিতে ক্রস জাতের পেঁয়াজ ২০ টাকা এবং ভারতীয় পেঁয়াজের দাম ১০ টাকা কমেছে। এছাড়া পুরাতন দেশি পেঁয়াজের দাম রয়েছে অপরিবর্তিত। এদিকে মানভেদে প্রতি কেজি নতুন দেশি আলু, পুরাতন সাদা ও লাল আলুর দাম কমেছে ১৫-২০ টাকা। আর বগুড়ার আলুর দাম কমেছে ১০ টাকা। এছাড়া প্রতি কেজি দেশি ও চায়না রসুনের দাম কমেছে ২০ টাকা।
বাজারে বেশকিছু সবজির দামও কমে এসেছে। টক টমেটো ১২০-১৩০ টাকা, কাঁচা টমেটো ৭০ টাকা, দেশি গাজর ৬০ টাকা, শিম ৭০-৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, সাদা গোল বেগুন ৭০ টাকা, কালো গোল বেগুন ৮০ টাকা, শসা ৫৫-৮০ টাকা, উচ্ছে ১০০ টাকা, করল্লা ১০০ টাকা, পেঁপে ৫০ টাকা, মুলা ৪০ টাকা, লাল মুলা ৬০ টাকা, শালগম ৫০ টাকা, ঢেঁড়স ১০০ টাকা, পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৭০ টাকা, ধুন্দল ১০০ টাকা, ঝিঙা ১০০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁয়াজকলি ৬০ টাকা, গাছসহ পেঁয়াজ ৬০ টাকা, কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ১০০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, ধনেপাতা ৬০-৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মানভেদে প্রতিটি লাউ ৮০ টাকা, চাল কুমড়া ৮০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি হালি কাঁচা কলা ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে গরুর মাংস ৭৫০ টাকা, খাসির মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ওজন অনুযায়ী ব্রয়লার মুরগি ১৯০-২১০, কক মুরগি ৩২০-৩৫০, লেয়ার মুরগি ২৮০-২৯০, দেশি মুরগি ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১৩৫, সাদা ডিম ১৩০-১৩৫ টাকা। সপ্তাহের ব্যবধানে কেজিতে ব্রয়লার মুরগি দাম বেড়েছে ৫ টাকা, কক মুরগির দাম বেড়েছে ৩০-৩৫ টাকা, লেয়ার মুরগির দাম বেড়েছে ৫-১৫ টাকা। তবে ডিমের দাম কমেছে ৫ টাকা।
বাজারে আকার ও ওজন অনুযায়ী ইলিশ মাছ ১৫০০-২৫০০, রুই মাছ ৪৫০-৫০০, কাতল মাছ ৪০০-৫৫০, কালিবাউশ ৪০০-৭০০, চিংড়ি মাছ ৭০০-১৪০০, কাঁচকি মাছ ৫০০, কৈ মাছ ২৫০-১০০০, পাবদা মাছ ৪০০-৭০০, শিং মাছ ৫০০-১২০০, টেংরা মাছ ৫০০-৮০০, বোয়াল মাছ ৬৫০-১৪০০, কাজলী মাছ ১০০০-১২০০, শোল মাছ ১০০০-১২০০, মেনি মাছ ৬০০-৮০০, চিতল মাছ ৭০০-১২০০, সরপুঁটি মাছ ৩০০-৫০০, রূপচাঁদা মাছ ৮০০-১২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে মুদি পণ্যের দাম অপরিবর্তিত। ছোট মসুর ডাল ১৩৫, মোটা মসুর ডাল ১১০, বড় মুগ ডাল ১৪০, ছোট মুগ ডাল ১৭০, খেসারি ডাল ১১০, বুটের ডাল ১৪৫, মাষকলাই ডাল ১৯০, ডাবলি ৭৫, ছোলা ১৩০, প্যাকেট পোলাও চাল ১৫০, খোলা পোলাও চাল মানভেদে ১১০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৫, খোলা সয়াবিন তেল ১৫৭, প্যাকেটজাত চিনি ১২৫, খোলা চিনি ১২৫, দুই কেজি প্যাকেট ময়দা ১৫০, আটা দুই কেজির প্যাকেট ১১৫, খোলা সরিষার তেল প্রতি লিটার ১৯০ টাকায় বিক্রি হচ্ছে।