ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বাড়িতেই বানিয়ে নিন শীতের ক্রিম 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:০৩, ২৮ ডিসেম্বর ২০২৪
বাড়িতেই বানিয়ে নিন শীতের ক্রিম 
ময়েশ্চারাইজারে নানা রকম রাসায়নিক থাকে যা ত্বকের জন্য ভালো নয়। ছবি: সংগৃহীত

শীতে ত্বকে দেখা দেয় রুক্ষতা। তাই ত্বক নিয়মিত ময়েশ্চারাইজ করতেই হয়। কোনওটি সকালে মাখার, কোনওটি রাতে। কোনওটি ঘরে থাকলে মাখতে হয়, কোনওটি আবার বাইরে বের হলে। ত্বকের ধরন বুঝে ময়েশ্চারাইজার কিনতে হয়। শুষ্ক ত্বকের জন্য একরকম, তৈলাক্ত ত্বকের জন্য আবার অন্যরকম। 

আর ত্বকে যদি ব্রণ-ফুস্কুড়ির সমস্যা বেশি থাকে, ত্বক খুব স্পর্শকাতর হয়, তাহলে কিন্তু ক্রিম বেশি ব্যবহার না করাই ভালো। কারণ কেনা ময়েশ্চারাইজারে নানা রকম রাসায়নিক থাকে যা ত্বকের জন্য ভালো নয়। তাহলে উপায়? শীতের জন্য ময়েশ্চারাইজার তৈরি করে নিন বাড়িতেই। জেনে নিন পদ্ধতি।

উপকরণ

Advertisement

দুধের সর-১ কাপ 
আমন্ড অয়েল-১ চামচ 
মধু-১ চামচ 
গোলাপজল-১ চামচ 
গ্লিসারিন-আধা চামচ 
অলিভ অয়েল-১ চামচ 
নারকেল তেল-১ চামচ 
এসেনশিয়াল অয়েল-১ থেকে ২ ফোঁটা। 

প্রণালি

দুধ ঘন করে জ্বাল দিয়ে উপরের সর তুলে নিতে হবে। এই সর পরিষ্কার পাত্রে রাখবেন। এরপর সেই মালাই নিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ৩-৫ মিনিট ধরে ফেটাতে হবে যাতে ঘন ও মিহি মিশ্রণ তৈরি হয়। এবার তাতে এক এক করে মিশিয়ে দিতে হবে নারকেল তেল, আমন্ড অয়েল, অলিভ অয়েল। ভালো করে নাড়তে হবে।

মালাই ও তেলের মিশ্রণ ঘন হয়ে এলে তাতে মধু ও গ্লিসারিন মিশিয়ে দিন। এই দুই উপাদানই ত্বক আর্দ্র ও সতেজ রাখবে। শুষ্ক ত্বকের সমস্যাও দূর করবে। এবার সেই মিশ্রণে মেশান সামান্য গোলাপজল। এতে সুন্দর গন্ধও হবে আবার গোলাপজলের অ্যান্টিইনফ্ল্যামেটরি গুণ ত্বকের প্রদাহ, জ্বালা ভাব দূর করবে। এরপর ত্বকের ধরন বুঝে চাইলে এসেনশিয়াল অয়েল মেশাতেও পারেন আবার না-ও মেশাতে পারেন। এসেনশিয়াল অয়েলে অনেকের অ্যালার্জি থাকে। তাই বুঝেশুনেই ব্যবহার করতে হবে।

ক্রিম তৈরি হয়ে গেলে সেটিকে একটি এয়ারটাইট বোতলের মধ্যে নিয়ে সংরক্ষণ করতে হবে। প্রতিদিন রাতে শুতে যাওয়ার আগে এই ক্রিম মালিশ করলে ত্বক নরম ও উজ্জ্বল থাকবে। বলিরেখার সমস্যা দূর হবে।

ডেইলি-বাংলাদেশ/জোহরা
লিংক সফলভাবে কপি হয়েছে!