ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রেসিপি: আলু পেঁয়াজকলি দিয়ে টেংরা মাছের ঝাল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:২১, ১৪ নভেম্বর ২০২৪
রেসিপি: আলু পেঁয়াজকলি দিয়ে টেংরা মাছের ঝাল
ছবি: সংগৃহীত

শীতের সবজি হিসেবে পেঁয়াজকলির বেশ জনপ্রিয়তা রয়েছে। বিভিন্ন ভাবে এই পেঁয়াজ কলি রান্না করা যায়। তাই আজ রান্না করতে পারেন আলু পেঁয়াজকলি দিয়ে টেংরা মাছের ঝাল রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও বেশ সুস্বাদু।

চলুন তবে জেনে নিই আলু পেঁয়াজকলি দিয়ে টেংরা মাছের ঝাল রান্নার সহজ রেসিপিটি-

উপকরণ

Advertisement

টেংরা মাছ-২০০ গ্রাম
আদা বাটা-১ চা চামচ
রসুন বাটা-১ চা চামচ 
হলুদ গুঁড়া-২ চা চামচ 
মরিচ গুঁড়া-১ চা চামচ 
আলু লম্বা করে কাটা-২টি
পেঁয়াজকলি কুচি-১/২কাপ
কালোজিরা-২ চা চামচ 
কাঁচা মরিচ-৩টি
সরিষার তেল-২টেবিল চামচ 
লবণ-স্বাদমতো।

প্রণালী

টেংরা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখতে হবে। এরপর কড়াইতে সরিষার তেল দিয়ে টেংরা মাছ ভেজে তুলে নিতে হবে। এরপর কালোজিরা কাঁচামরিচ ফোড়ন দিতে হবে। এরপর আদা, রসুন, জিরা বাটা দিয়ে কষাতে হবে। কষে আসলে আলু পেঁয়াজকলি দিয়ে দিতে হবে। এরপর লবণ , হলুদ ধনে জিরা গুঁড়া দিতে হবে, এরপর এক কাপ পানি দিয়ে ভেজে রাখা টেংরা মাছগুলো দিয়ে দিতে হবে। ফুটে উঠলে এবং আলু সেদ্ধ হয়ে আসলে নামিয়ে নিন। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পেঁয়াজকলি দিয়ে টেংরা মাছের ঝাল।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!