ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রেসিপি: ইলিশ মাছের লাল ঝাল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৬ অক্টোবর ২০২৪
রেসিপি: ইলিশ মাছের লাল ঝাল
ফাইল ফটো

ইলিশ মাছের অনেক রেসিপি আপনারা খেয়েছেন। তবে ইলিশ মাছের লাল ঝোল খেয়েছেন কখনো। এটি খেতে খুবই সুস্বাদু। মজাদার এই রেসিপি খেতে চাইলে রান্না করতে পারেন ইলিশের লাল ঝোল। রইলো সহজ রেসিপি-

উপকরণ
ইলিশ মাছ - ১০ টুকরা 
মরিচ গুঁড়া - ২ চা চামচ 
হলুদ গুঁড়া - ১ চা চামচ
পেঁয়াজ কুঁচি - ২ কাপ
কাঁচা মরিচ - ৪টি
সরিষার তেল - ১/২ কাপ
লবণ - স্বাদমতো

প্রণালি: 
প্যানে তেল গরম করে পেঁয়াজ কুঁচি ভেজে নিব। হালকা পানি লবন,মরিচ গুঁড়া,হলুদ গুঁড়া দিয়ে কষিয়ে নিব। এবার মাছের টুকরোগুলো দিয়ে দিব। ২/৩ মিনিট পর মাছগুলো উল্টে দিব। এবার পরিমাণ মতো পানি দিয়ে মাঝারি আঁচে রান্না করবো। কাঁচামরিচ দিয়ে দিব। ঝোল মাখামাখা হলে চুলা থেকে নামিয়ে নিব। এবার ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!