ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মাইক্রোওভেনে খাবার গরম করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৪
মাইক্রোওভেনে খাবার গরম করার সময় যেসব ভুল এড়িয়ে চলবেন
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

মাইক্রোওয়েভ ওভেন আমাদের প্রতিদিনের কাজকে অনেক সহজ করেছে। যেমন-অফিসের কাজ শেষ করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত। বাসায় ফিরে ঠান্ডা খাবার খাওয়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় মাইক্রোওয়েভ ওভেন। শুধুই কি খাবার গরম! নানা রকম মজাদার খাবার তৈরিতেও ওভেনের জুড়ি নেই।

কিন্তু খাবার গরম করতে গিয়ে ছোটখাটো নানা ভুলেই খাবার নষ্ট হতে পারে। আবার ঠিকমতো গরম না-ও হতে পারে। এজন্য কোন ভুলগুলো এড়িয়ে চলা দরকার জেনে নিন।

১. খাবার গরম করার সময় ঢাকা দেন না নিশ্চয়ই। এতে খাবার শুকিয়ে যেতে পারে। স্বাদেও তফাত হতে পারে। পাশাপাশি গরম করার সময় খাবার ছিটকে মাইক্রোওয়েভ ওভেনের ভিতরটাও নোংরা হতে পারে। তাই ঢাকা দিয়ে খাবার গরম করলে সব সমস্যার সমাধান সম্ভব।

Advertisement

২. হাতের কাছে যা পাত্র পান, খাবার গরম করার জন্য সেটাই কি বসিয়ে দেন? সেই তালিকায় প্লাস্টিকের টিফিন বক্স, স্টিলের বাটি সবই থাকে কি? এতে মাইক্রোওয়েভ ওভেন যেমন খারাপ হতে পারে, তেমনই ক্ষতিকর প্লাস্টিক গলে খাবারে মিশে যেতে পারে। মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার নির্দিষ্ট বাসন পাওয়া যায়। ওভেনে রান্না করতে হলে মোটা কাচের বাসন দরকার হয়। প্লাস্টিকের যে সমস্ত পাত্র খাবার গরম করার উপযুক্ত, সেটি কিন্তু রান্না করার উপযোগী নয়।

৩. সুবিধার জন্য অনেকেই একটি থালায় বিভিন্ন খাবার রেখে মাইক্রোওয়েভ ওভেনে ২ মিনিট গরম করে নেন। কিন্তু ওই সময়ে তরকারি গরম হলেও, রুটি কিন্তু শুকিয়ে পাঁপড় হয়ে যাবে। প্রতিটি খাবার কতক্ষণ গরম হবে তা নির্ভর করে তা কতটা ঠান্ডা ও তার পরিমাপ কেমন,তার উপর। তা বুঝেই ওভেনের তাপমাত্রা ও সময় নির্ধারণ করতে হবে।

৪. তরকারি হোক বা মাছ-মাংস, অনেক সময় খেতে গিয়ে দেখা যায় উপরে গরম হয়েছে কিন্তু মাংসের ভিতরটা ঠান্ডা কিংবা আলুর ভিতরটা ঠিক মতো গরম হয়নি। সমস্যা সমাধানে খাবারটি গরম করার মাঝে একবার হাতা বা চামচ দিয়ে নাড়িয়ে নিন। এতে খাবারের সমস্ত অংশ সঠিক ভাবে গরম হবে।

৫. মাইক্রোওয়েভ ওভেনে ‘বিপ বিপ’ শব্দ হলেই কি তা বন্ধ করে দেন? তখনও কিন্তু খাবার গরম হওয়ার প্রক্রিয়া চলে। তাই শব্দ হওয়ার পর কিছুক্ষণ খাবারটি রেখে দিলে ভালো ভাবে গরম হবে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!