বাঙালি মাছ প্রেমী হলেও, সবাই কিন্তু সব মাছ খান না। তেমন একটি মাছ হলো লইট্টা। দেখতে একটু অন্যরকম হলেও স্বাদে মোটামুটি ভালোই। তবে এই মাছের অনেক উপকারিতা রয়েছে। একটু ভালো করে রান্না করলে খেতে দারুণ হয়। তাহলে চলুন জেনে নেয়া যাক লইট্টা মাছের ঝাল রান্নার রেসিপি-
উপকরণ
- লইট্টা মাছ - ৫০০ গ্রাম
- লবণ - পরিমাণমতো
- হলুদ - ১/২ চা চামচ
- আটা - ১/২ কাপ
- ভাজার জন্য তেল- পরিমাণ অনুযায়ী
- শুকনা মরিচ - ২টি
- তেজপাতা - ১টি
- পেঁয়াজ - ৪টি
- আদা বাটা - ১ টেবিল চামচ
- রসুন বাটা - ১ টেবিল চামচ
- টমেটো - ১ টি
- কাঁচা মরিচ - ৩টি
- কাশ্মিরি মরিচ - ১/২ চা চামচ
- হলুদ - ১/২ চা চামচ
- লবণ - ১ চা চামচ
- ধনে পাতা - পরিমাণমতো।
প্রণালি
মাছ ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখুন। ৩০ মিনিট পর পানি ঝরিয়ে রাখুন। মিক্সারে পিঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা মরিচ বেটে নিন। কড়াইতে তেল গরম করুন। মাছগুলো শুকনো আটায় ডুবিয়ে নিয়ে তেলে ভাজুন। এক পিঠ লাল হলে তবেই মাছ উল্টে দেবেন।
কড়াইতে অবশিষ্ট তেলে তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দিন। বাটা মসলা, দিয়ে ভালো করে কষিয়ে নিন। গুঁড়া মসলা দিন। লবণ দিন। কষে এলে পানি দিন। ভাজা মাছ দিয়ে ৫ মিনিট অল্প আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। ধনেপাতা ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।