ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ত্বকের উজ্জ্বলতা ফেরাবে রান্নাঘরের ৩ উপাদান

লাইফস্টাইল ডেস্ক 
প্রকাশিত: ১৭:০৭, ২৯ জুলাই ২০২৪
ত্বকের উজ্জ্বলতা ফেরাবে রান্নাঘরের ৩ উপাদান
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

আমরা অনেকেই কম-বেশি ত্বকের যত্ন নিয়ে সচেতন। আবার অনেকে আছি যারা খুব একটা সময় পান না ত্বকের যত্ন নেয়ার। যার ফলে ত্বক হয়ে যায় নিষ্প্রাণ, অনুজ্জ্বল। ত্বকের হাল ফেরানোর জন্য দরকার বিশেষ যত্ন। অনেকেই আছেন রান্নাঘরের উপাদান দিয়ে ত্বকের পরিচর্যা করেন।

রান্নাঘরের কোন তিন উপাদানে ত্বকের উজ্জ্বলতা ফিরবে জেনে নিন-

১. স্বাস্থ্য সচেতন অনেকেই রান্নায় সর্ষের তেলের বদলে অলিভ অয়েল ব্যবহার করে থাকেন। তবে অ্যান্টি-অক্সিড্যান্ট এবং স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত এই তেল, চুল এবং ত্বক দুইয়ের যত্নেই ব্যবহার করা যায়। মুখ থেকে মেকআপ তোলার কাজে অনেকেই অলিভ অয়েলে ব্যবহার করেন।

Advertisement

২. প্রাকৃতিক ব্লিচ হিসাবে কাজ করে লেবুর রস। যা ত্বকের কালচে ছোপ, মেছতার দাগ দূর করতে সাহায্য করে। মধু কিংবা পানির সঙ্গে লেবুর রস মিশিয়ে, টোনার হিসেবে ব্যবহার করা যায়।

৩. সর্দি-কাশি নিরাময়ে মধু খাওয়ার চল বহু পুরোনো। কিন্তু ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মধুর ভূমিকা অপরিসীম। প্রকৃতি থেকে পাওয়া এই তরল দিয়ে তৈরি ফেসমাস্ক শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!