জেনে নিন পানি বের করতে যা করবেন-
১. সঙ্গে সঙ্গে ফোনটি সুইচ অফ করে দিতে হবে। তাতে প্রাথমিক ভাবে ফোন খারাপ হয়ে যাওয়ার ঝুঁকি কমবে। তারপর কী করবেন, সেটা ধীরেসুস্থে ঠিক করুন।
.png)
২. ফোন সুইচ অফ করে দেওয়ার পর সিমকার্ডটি বের করে নিন। সব ফোনের ব্যাটারি খুলে ফেলার সুবিধা থাকে না। যদি এমন সুযোগ থাকে, তাহলে অবশ্যই মোবাইলের ব্যাটারিটাও খুলে রাখুন।
৩. ভেজা ফোন সঙ্গে সঙ্গে চার্জে বসাবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলে তবেই চার্জে বসান। চার্জ যদি একেবারে শেষ হয়ে গিয়ে থাকে, তাহলেও ফোন কখনও চার্জে বসাবেন না। বড় ক্ষতি হয়ে যেতে পারে।
৪. ফোনে পানি ঢুকে গেলে অনেকেই একটু ঘাবড়ে যান। ফোন খারাপ হয়ে যাওয়ার ভয় বাসা বাঁধে মনের কোণে। তবে বিপর্যয়ের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। চালের ড্রামে কিছুক্ষণ ফোনটি রেখে দিলেই ঠিক হয়ে যেতে পারে।
৫. যদি মনে হয় ফোনের অবস্থা অনেক বেশি খারাপ তাহলে দ্রুত একজন মোবাইল টেকনিশিয়ানের কাছে যান। এক্ষেত্রে অনুমোদিত পরিষেবা কেন্দ্র ফোন নিয়ে গেলে বেশি ভালো।