ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ঈদ স্পেশাল রেসিপি: ভুনা মাংস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯, ১৮ জুন ২০২৪
ঈদ স্পেশাল রেসিপি: ভুনা মাংস
ছবি: ডেইলি বাংলাদেশ

পোলাও, ভাত কিংবা খিচুড়ির সঙ্গে স্পেশাল গরুর মাংস ভুনা খুবই মজাদার। জেনে নিন কোরবানির ঈদে কীভাবে রান্না করবেন।

উপকরণ

  • গরুর মাংস (হাড় ছাড়া) আধা কেজি,
  • সরিষার তেল ২ টেবিল চামচ,
  • পেঁয়াজ (বড়) ৬টি,
  • শাহি জিরা ১ টেবিল চামচ,
  • আদা বাটা ২ টেবিল চামচ,
  • রসুন বাটা ২ টেবিল চামচ,
  • সরিষার দানা ১ টেবিল চামচ,
  • লবণ স্বাদ মতো,
  • হলুদ গুঁড়া ১ চা চামচ,
  • মরিচ গুঁড়া ২ চা চামচ,
  • গরম মসলা গুঁড়া ২ টেবিল চামচ,
  • কাঁচা মরিচ ৮টি,
  • ধনিয়াপাতা কুচি সাজানোর জন্য।

প্রস্তুত প্রণালি

Advertisement

পাত্রে সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ বাদামি করে ভাজুন। এরপর এতে মাংস দিয়ে ১০ মিনিটের মতো হালকা আঁচে রাখুন। শাহি জিরা, সরিষার দানা দিয়ে আরও মিনিট পাঁচেক হালকা আঁচে চুলায় রাখুন। কাঁচা মরিচ, আদা-রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া পাত্রে মাংসের সঙ্গে ভালোমতো মিশিয়ে ঢেকে আরও ১৫ মিনিটের মতো বা মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত চুলায় রাখুন। এরপর পরিবেশন পাত্রে ঢেলে ধনিয়াপাতা কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!