আদার পুডিং-এর রেসিপি জেনে নিন-
উপকরণ
.png)
আধা কাপ কষানো আদা,
আধা কাপ গমের আটা,
কিছুটা পরিমাণ গুড়,
৪ টেবিল চামচ ঘি,
২ চিমটি হলুদ এবং
১/৪ চা চামচ কালো মরিচ।
কীভাবে বানাবেন
প্রথমে একটি প্যান গরম করে নিয়ে তাতে ঘি দিয়ে গলিয়ে নিন। এবার এতে আদা দিয়ে একটানা নাড়তে থাকুন। ৩ থেকে ৪ মিনিট রান্না করার পর এতে গমের আটা দিয়ে ভাজুন। সোনালি না হওয়া পর্যন্ত ভেজে নিন।
এরপর হলুদ ও কালো মরিচ দিয়ে মেশান। অন্য একটি প্যানে গুড় জল দিয়ে মিশিয়ে ঘন করে নিন। এবার প্যানে গুড় ও পানির মিশ্রণ দিয়ে ভালো করে মেশান। সবকিছু একসঙ্গে মিশিয়ে ঠান্ডা করে একটি পাত্রে ঢেলে রাখুন। শীতকালে প্রতিদিন ২ চামচ করে এটি খেতে পারেন।
উপকারিতা