ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

আলু বোখারা দিয়ে টক ঝাল গরুর মাংস রাঁধুন, দেখুন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:০১, ৫ অক্টোবর ২০২৩
আলু বোখারা দিয়ে টক ঝাল গরুর মাংস রাঁধুন, দেখুন রেসিপি
ছবি: সংগৃহীত

গরুর মাংস প্রায় সব মানুষেরই প্রিয় একটি খাবার। তাই আলু বোখারা দিয়ে টক ঝাল গরুর মাংস রাঁধার মজার একটি রেসিপি দেওয়া হলো আজ। দেখে নিন রেসিপিটি-

উপকরণ

মাংস দেড় কেজি, পিঁয়াজ বাটা আধা কাপ, বাদাম বাটা ১ টেবিল চামচ, পিঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ২ টেবিল চামচ, টক দই ১ কাপ, লেবুর রস ১ চা চামচ, শুকনা মরিচ টালা গুঁড়া ১ চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টি, হলুদ গুঁড়া আধা চা চামচ, আলু বোখারা ১০/১২টি, কিশমিশ বাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ ৪/৫টি, ঘি ৩/৪ কাপ, জায়ফল ও জয়ত্রী বাটা আধা চা চামচ।

Advertisement

প্রণালী

পিঁয়াজ ভেজে আদা, রসুন, পিঁয়াজ বাটা, লবণ দিয়ে কষিয়ে মাংস ঢেলে দই, হলুদ, মরিচ, গোলমরিচ ও সামান্য গরম পানি দিয়ে কষাতে হবে। বাদাম ও কিশমিশ বাটা ও অর্ধেক আলু বোখারা বাটা ও বাকি অর্ধেক আলু বোখারা আস্ত ছিটিয়ে ৫ মিনিট পর নামিয়ে ফেলুন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!