ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

রাঁধুন লেবুপাতা দিয়ে গরুর মাংস, দেখুন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৯, ৪ অক্টোবর ২০২৩
রাঁধুন লেবুপাতা দিয়ে গরুর মাংস, দেখুন রেসিপি
ছবি: সংগৃহীত

প্রায় সব মানুষেরই প্রিয় একটি খাবার হলো গরুর মাংস। তাই লেবুপাতা দিয়ে গরুর মাংস রাঁধার মজার একটি রেসিপি দেওয়া হলো আজ। দেখে নিন রেসিপিটি-

উপকরণ

গরুর মাংস ১ কেজি, পিঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, ধনে গুঁড়া আধা চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ পরিমাণ মতো, গরম মসলা কয়েকটি, টক দই ১ টেবিল চামচ, গোলমরিচ আধা চা চামচ, লেবু পাতা ৭/১০টি।

Advertisement

প্রণালী

তেল গরম করে পিঁয়াজ বাদামি করে ভেজে গরম মসলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরা ও ধনে, টক দই দিয়ে ভালো করে কষান। মাংস ঢেলে ভালোভাবে ভুনা করুন। পরিমাণ মতো পানি দিন। মাংস সিদ্ধ হয়ে গেলে লেবুপাতা ও লেবুর রস দিয়ে নামিয়ে ফেলুন। চালের রুটি বা গরম পরোটার সঙ্গে পরিবেশন করুন লেবুপাতার গরুর মাংস।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!