ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

চুল বেঁধে ‍ঘুমাতে যাওয়া কি ঠিক?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৮:৪৩, ২৭ আগস্ট ২০২৩
চুল বেঁধে ‍ঘুমাতে যাওয়া কি ঠিক?
ফাইল ছবি

চুল বেঁধে ঘুমাতে যাওয়া অনেক পুরোনো দিনের রেওয়াজ। কিন্তু এতে চুলের উপকার হয় না ক্ষতি? আসল সত্যিটা অনেকেই জানেন না হয়তো।

চুল বেঁধে শোওয়ার রীতি বহুকাল ধরেই চলে আসছে। অনেকেই শোওয়ার আগে চুলে বিনুনি করেন। অনেকে আবার রাবার ব্যান্ড বেঁধে শুতে যান। কিন্তু এইভাবে চুল বাঁধা কি চুলের পক্ষে ভালো? বিশেষজ্ঞদের কথায়, চুল বেঁধে শুতে যাওয়া ভালো। কিন্তু কিছু ব্যাপারে নজর না রাখলে এতে ক্ষতিই বেশি।

চুল ভালো রাখতে হলে টেনে চুল বাঁধা যাবে না। চুল টেনে বাঁধলে গোড়ায় টান পড়ে। এতে চুল ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এমনকি গোড়াও দুর্বল হয়ে যেতে পারে। তাই চুল ভালো রাখতে একটু হালকাভাবে চুল বাঁধুন। এতে গোড়ায় টান পড়ে না। ফলে চুল উঠে যাওয়ার আশঙ্কাও থাকে না।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!