ভারতীয় সংস্কৃতিতে কোনো খাবার খাওয়ার শেষে কিংবা কোনো শুভ কাজ, অনুষ্ঠান যাই হোক না কেন, সেখানে রাখা হয় মিষ্টিজাতীয় খাবার অর্থাৎ ডেজার্ট।
বাংলাদেশেও মিষ্টি খাবার খাওয়ার সংস্কৃতি বেশ পুরোনো। ছোট-বড় যেকোনো অনুষ্ঠানে মিষ্টি খাবার ছাড়া বাঙালি কোনো অনুষ্ঠান আয়োজনের কথা ভাবতেই পারে না।
.png)
এবার জেনে নিই ভারতীয় কোন তিনটি মিষ্টি খাবার অর্জন করে নিয়েছে বিশ্বসেরার খেতাব-
(১) মাইসুর পাক: ভারতের অন্যতম জনপ্রিয় একটি মিষ্টিজাতীয় খাবারের নাম হলো মাইসুর পাক। নামটা শুনে হয়তো নতুন লাগছে, তবে এ খাবার কিন্তু আপনি খেয়েছেন। বাংলাদেশে এই মিষ্টি খাবার বেসনের তৈরি হালুয়া নামেই বেশি পরিচিত। বেসনের সঙ্গে চিনির শিরা, সয়াবিন তেল ও ঘি দিয়ে তৈরি করা হয় খাবারটি। বিশ্বসেরা মিষ্টি খাবারের তালিকায় এ খাবারটি স্থান পেয়েছে ১৪ নম্বরে।

(২) কুলফি: ১৮ নম্বরে সেরা মিষ্টি খাবারের তালিকায় উঠে এসেছে কুলফির নাম। এ খাবারটি মূলত দুধ, দুধের মালাই, কাজু-কাঠবাদামের পেস্ট, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, এলাচ ও চিনির শিরা দিয়ে তৈরি হয়।

(৩) কুলফি ফালুদা: ৩২ নম্বরে সেরা মিষ্টি স্ট্রিট ফুডের তালিকায় স্থান পেয়েছে কুলফি ফালুদা খাবারটি। দুধ আর বিভিন্ন ফলের তৈরি এ খাবারটি শুধু ভারত কিংবা বাংলাদেশ নয়, মন জয় করে নিয়েছে বিশ্ববাসীরও।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ডিএনএ ইন্ডিয়া