ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ইফতারে স্বস্তি দেবে মিল্ক পুডিং

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:৫০, ২৪ মার্চ ২০২৩
ইফতারে স্বস্তি দেবে মিল্ক পুডিং
ছবি: অন্তর্জাল

ইফতারে একটু ডেজার্ট রাখলে মন্দ হয় না। স্বস্তি মেলে এমন একটি খাবার হচ্ছে মিল্ক পুডিং। সহজ কিছু উপাদানে তৈরি এটি তৈরি করা যায়। রইল রেসিপি। 

উপকরণ: আগার আগার পাউডার- এক টেবিল চামচ, পানি- আধা কাপ, চিনি- আধা কাপ, এলাচ- চারটি।

পুডিং জেলো তৈরির জন্য

পানি- দেড় কাপ, চিনি- আধা কাপ, ফুড কালার- পছন্দের রঙ (কয়েক ফোঁটা), আগার আগার পাউডার- এক টেবিল চামচ।

প্রণালি:  চুলায় একটি পাত্র দিয়ে দুধ জ্বাল দিন। শুরুতে এলাচ দিন। এতে সুন্দর ঘ্রাণ ছড়াবে। দুধে বলক আসলে আধা কাপ চিনি মিশিয়ে নিন। কেউ চাইলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। এরপর তিন মিনিট জ্বাল দিয়ে এলাচগুলো তুলে ফেলুন। একটি বাটিতে অল্প পানির সঙ্গে আগার আগার পাউডার মিশিয়ে দুধে মিশিয়ে নিন। বার বার নাড়তে থাকুন। কয়েক মিনিট পর নামিয়ে গরম থাকতেই সার্ভিং ডিশে ঢেলে ঠাণ্ডা করে নিন।

অন্য আরেকটি পাত্রে দেড় কাপ পানি নিয়ে আধা কাপ চিনি দিন। আগার আগার পাউডার দিয়ে বার বার নাড়তে থাকুন। ফুড কালার মেশান। বলক আসলে আরো তিন মিনিট অপেক্ষা করুন। কিছুটা ঘন হলে নামিয়ে দুধের পুডিংয়ের ওপর ঢেলে দিন। ফ্রিজে রেখে দিন জমাট বাধার জন্য। 

ব্যাস, রেডি হয়ে গেল মিল্ক পুডিং। ইফতারে রাখুন ঠাণ্ডা-ঠাণ্ডা মিল্ক পুডিং।

ডেইলি-বাংলাদেশ/এস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!