ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

সৌন্দর্য চর্চায় দারুচিনি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১৭, ১৮ জানুয়ারি ২০২৩
সৌন্দর্য চর্চায় দারুচিনি
ছবি: অন্তর্জাল

বাঙালির রান্নাঘরে দারুচিনি থাকবে না, তা হয় না। রান্নায়  সামান্য দারুচিনি ব্যবহার করলেই রান্নার ঘ্রাণ বেড়ে যায়। কিন্তু এই উপাদান শুধুমাত্র খাবারের স্বাদই বদলায় না বরং সৌন্দর্য বাড়াতেও অত্যন্ত সাহায্য করে এই উপাদান।

দারুচিনি ত্বকের অনেক সমস্যা থেকে মুক্তি দিতে কাজ করে, ত্বকের যত্নে এর গুণাগুণ সম্পর্কে অনেকরই অজানা। আসুন তবে জেনে নেয়া যাক ত্বকের যত্নে কীভাবে ব্যবহার করবেন এই বিশেষ উপাদান-

ব্রণের সমস্যায় এটি অত্যন্ত উপকারি। মুখে প্রচুর ব্রণ হয়ে থাকলে নিয়মিত দারুচিনি খেতে হবে। এটি আপনার মুখে উজ্জ্বলতা আনতে এবং দাগ দূর করতেও কাজ করে। এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য। যা আপনার ত্বককে উজ্জ্বল করতে অত্যন্ত সাহায্য করে।

দারুচিনি খেলে খিদে বাড়ে। খিদে কমে গেলে দারুচিনি খাওয়া যেতে পারে। সেই সঙ্গে বমি বন্ধ করতেও দারুচিনি ব্যবহার করা যেতে পারে। বমি বমি ভাব থাকলে দারুচিনির ক্বাথ তৈরি করে পান করলে আরাম পাওয়া যায়।

ডেইলি-বাংলাদেশ/এস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!