[ লাইফস্টাইল ]
নারীদের অন্তর্বাসে ছোট পকেটের মতো অংশ কেন থাকে, জানেন কী?
ফাইল ছবি
নারীদের অন্তর্বাসে থাকে ছোট একটি অংশ, যা অনেকটাই পকেটের মতো দেখতে। এই ছোট পকেটের মতো অংশটিকে বলা হয় ‘গাসেট’। তবে অন্তর্বাসে কেন থাকে এই অংশ?
মূলত নারী গোপনঙ্গের স্বাস্থ্যরক্ষার জন্য প্যান্টিতে তৈরি করা হয় পকেটের মতো অংশ গাসেট। গাসেটে-এর কাজ কী? অন্তর্বাসের বাকি অংশ নানা কৃত্রিম উপাদানে তৈরি হলেও এই গাসেট তৈরি হয় সুতি, তুলো কিংবা ভেতর দিয়ে সহজেই হাওয়া চলাচল করতে পারে, এমন ফ্যাব্রিক দিয়ে।
গোপন ও পারিপার্শ্বিক অঞ্চলে ঘাম, আর্দ্রতা, অন্যান্য গ্রন্থির ক্ষরণ ও ময়লার মতো পদার্থ জমা খুব স্বাভাবিক। আর ময়লাতেই জন্ম নেয় ব্যাকটেরিয়া। প্যান্টিতে থাকা গাসেট-এর মতো অংশ আর্দ্রতা শোষণ করে, বায়ু চলাচল করতে দেয়। ফলে, জীবাণুর সংক্রমণের আশঙ্কা অনেকটাই কমে।
যেহুতু গাসেট সবসময় সুতি, তুলো কিংবা ভেতর দিয়ে সহজেই হাওয়া চলাচল করতে পারে, এমন ফ্যাব্রিক দিয়ে তৈরি হয়, ফলে অন্তর্বাসের কৃত্রিম উপাদানের সঙ্গে ঘর্ষণের ফলে গোপনাঙ্গে ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কমে।
সূত্র: নিউজ ১৮
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!