ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ছুটির দিনে আলু দিয়ে ঝটপট রান্না করুন গরুর মাংস

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২৮ অক্টোবর ২০২২
ছুটির দিনে আলু দিয়ে ঝটপট রান্না করুন গরুর মাংস
আলু দিয়ে গরুর মাংস রান্না। ছবি: সংগৃহীত

মাংসের সঙ্গে আলুর জুটি বেশ পুরোনো। অনেকেই আছেন যারা মাংসের সঙ্গে আলু দিয়ে রান্না না হলে খেতে পছন্দ করেন না। গরম ভাত কিংবা পোলাওর সঙ্গে গরুর মাংস আর আলুর ঝোল, সঙ্গে এক টুকরো লেবু হলে যেন আর কিছুর দরকারই হয় না। তাই আজ ছুটির দিনে রান্না করতে পারেন আলু দিয়ে ঝটপট গরুর মাংস। এটি রান্না করা খুবই সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপিটি-

উপকরণ: হলুদের গুড়া দেড় চা চামচ, মরিচের গুড়া দুই চা চামচ, জিরা বাটা তিন চা চামচ, গরুর মাংস এক কেজি, পেয়াজ কুচি এক কাপ, রসুন বাটা ৩ চা চামচ, আদা বাটা দুই চা চামচ, এলাচ চারটি, লবঙ্গ চারটি, দারুচিনি চার টুকরা, লবণ স্বাদ মতো, তেল দেড় টেবিল চামচ, চারটি মাঝারি আলু টুকরো করে কাটা।

প্রণালী: আলু ছাড়া উপরের সবগুলো উপকরণ এক সঙ্গে মাখিয়ে চুলায় বসিয়ে ঢেকে দিন। মাংস শুকিয়ে এলে দুই কাপ পানি দিয়ে কষিয়ে নিন। পানি হালকা শুকিয়ে এলে আলু দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিন। তারপর কষান হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিন ও কড়া জ্বাল দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে ফেলুন। এরপর নিজের পছন্দ অনুযায়ী পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!