কফি যেভাবে বাড়াতে পারে ব্রণের সমস্যা
ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে ব্রণ অন্যতম। একবার ব্রণ হতে শুরু করলে এর থেকে নিস্তার পাওয়া কঠিন হয়ে পড়ে। নারী-পুরুষ উভয়ই এই সমস্যায় ভুগে থাকেন। মাঝে মধ্যে দেখা যায় ত্বকে হালকা ব্রণ থাকলেও তা হঠাৎ করে বেড়ে যায়। কিন্তু বুঝতেই পারছেন না কেন এমন হচ্ছে?
এই সমস্যা থেকে মুক্তি পেতে ইতিমধ্যে নানা ধরনের ব্যবস্থা নিয়েছেন। কিন্তু তবু ত্বকের সমস্যার সমাধানই হচ্ছে না। হতেই পারে এ সমস্যার উৎস লুকিয়ে আছে আপনার সকালের পছন্দের পেয়ালায়। সকালে উঠে যে গরম পানীয়টি না খেলে কাজ শুরু করতে পারেন না, সেটিই হয়তো এই সমস্যার মূলে। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেয়া যাক-
আরো পড়ুন: পছন্দের রঙই বলে দেবে আপনি কেমন ব্যক্তিত্বের
কোন পানীয় থেকে ব্রণের সমস্যা বাড়তে পারে?
চিকিৎসকদের একাংশের মতে, অনিয়ন্ত্রিত পরিমাণে নিয়মিত কফি খেলে ব্রণের সমস্যা হতে পারে। অনেকেই জানেন, ব্রণের সমস্যা বাড়ে অতিরিক্ত তেল-মশলা, ভাজাভুজি নিয়মিত খেতে থাকলে। কিন্তু তাই বলে সকালের কফি যে এমন ক্ষতি করতে পারে, তা আর কে বা ভেবেছিল!
কীভাবে ব্রণের সমস্যা বাড়াতে পারে কফি?
হরমোনের ওঠা-নামার উপর অনেকটাই নির্ভর করে ব্রণের সমস্যা। আর হরমোনের সমস্যা দেখা দেয় অস্বাস্থ্যকর খাওয়াদাওয়া বেশি হলে। কফিতে থাকে ক্যাফিন। তা অতিরিক্ত মাত্রা শরীরে প্রবেশ করলে শরীর থেকে জল শুষে নেয়। ভিটামিনেরও ঘাটতি দেখা দিতে পারে। সবের প্রভাব হরমোনের মাত্রায় গোলমালও দেখা দেয় মাঝে মধ্যে। তার জেরে ব্রণের সমস্যা বাড়তে পারে। বরং ক্যাফিন মুক্ত কিছু পানীয় এর পরিবর্তে বেছে নেয়া যায়। ক্যামোমাইল টি, গ্রিন টি, মিন্ট টি-র মতো কিছু পানীয় যদি কফির বদলে খেতে পারেন, তবে অনেকটা সমস্যার সমাধান হয়।