ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

যৌনতায় বিশ্বসেরা কারা? অর্গাজম গোপন রাখেন যে দেশের নারীরা 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২২
যৌনতায় বিশ্বসেরা কারা? অর্গাজম গোপন রাখেন যে দেশের নারীরা 
প্রতীকী ছবি

বিশ্ব সংসারে সবথেকে আদিম ক্রিয়া যৌনতা, তবে যৌনতা নিয়ে আজও আমাদের মনে অনেক রাখঢাক রয়েছে! যৌন সমস্যা নিয়ে আজও প্রকাশ্যে কথা বলতে অস্বস্তিবোধ করেন সিংহভাগ মানুষে! কিন্তু খিদে পাওয়া, ঘুম পাওয়ার মতো যৌনতা-ও একটি স্বাভাবিক জৈবিক ক্রিয়া! 

গবেষকরা দাবি করেন, একটি সুস্থ-স্বাভাবিক জীবনের অন্যতম চাবিকাঠি সুস্থ-স্বাভাবিক যৌনজীবন! সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনতায় সবচেয়ে এগিয়ে রয়েছে গ্রিকরা! 

সম্প্রতি এক কন্ডোম প্রস্তুতকারক সংস্থার তরফ থেকে একটি সমীক্ষা করা হয়েছে যেখানে প্রায় ২৬টি দেশের তিরিশ হাজার মানুষের সঙ্গে কথা বলা হয়। সেই সমীক্ষায় দেখা গিয়েছে, যৌনতায় সবচেয়ে এগিয়ে রয়েছে গ্রিস। তথ্য অনুযায়ী, গ্রিসের ৮৭ শতাংশ প্রাপ্তবয়স্ক পুরুষ সপ্তাহে অন্তত এক বার সঙ্গমে লিপ্ত হন।

এই সমীক্ষা অনুযায়ী ভারতে যৌনতা নিয়ে এখনো হাজারও লুকোছাপা রয়েছে! এদেশের ৯৫ শতাংশ মানুষই কন্ডোম ছাড়া সঙ্গমে লিপ্ত হতে পছন্দ করেন। সমীক্ষা বলছে, এদেশে বেশিরভাগ নারীদের নাকি অর্গাজম সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা নেই, তাই বেশিরভাগ ক্ষেত্রে সঙ্গম ব্যাপারটা পুরুষদের হাতে নিয়ন্ত্রিত হয়।

আরো পড়ুন> নাক ডাকার সমস্যা সমাধানে ঘুমের আগে খাবেন যে পানীয়

সমীক্ষায় প্রকাশ, নরওয়েতে নাকি পুরুষদের তুলনায় নারীরাই সঙ্গমের ব্যাপারে খোলাখুলি মতপোষণ করেন।

আমেরিকা ও ইংল্যান্ডে সেক্স নিয়ে কোনো ছুৎমার্গ নেই বরং ওদেশে পুরুষ-নারী নির্বিশেষে যৌনতায় এক্সপেরিমেন্ট করতেই বেশি পছন্দ করেন।

আমেরিকা ও ইংল্যান্ডে সেক্স নিয়ে কোনও ছুৎমার্গ নেই বরং ওদেশে পুরুষ মহিলা নির্বিশেষে যৌনতায় এক্সপেরিমেন্ট করতেই বেশি পছন্দ করেন।

সমীক্ষায় দেখা গিয়েছে, ব্রাজিলের ৮৮ শতাংশ নারী নাকি মিলনের শেষে অর্গাজম না হওয়ার কথা গোপন রাখেন।

সূত্র: নিউজ১৮

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: যৌন আকর্ষণ
লিংক সফলভাবে কপি হয়েছে!