ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

ঘরেই তৈরি করুন চিকেন ললিপপ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৯, ১২ ফেব্রুয়ারি ২০২২
ঘরেই তৈরি করুন চিকেন ললিপপ
চিকেন ললিপপ। ছবি: সংগৃহীত

চিকেন খেতে পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। চিকেন দিয়ে তৈরি করা যায় বিভিন্ন রেসিপি। যেগুলো খেতেও দারুণ সুস্বাদু। বিকেলের ঝটপট নাস্তায়ও আপনি বেছে নিতে পারেন চিকেনের একটি বিশেষ আইটেম। সেটি হচ্ছে চিকেন ললিপপ। পছন্দের যেকোনো সস বা চাটনির সঙ্গে এটি খেতে বেশ লাগে।

ছোটদের খুব পছন্দের একটি রেসিপি চিকেন ললিপপ। বড়রাও বেশ মজা করে খেয়ে থাকেন এটি। তবে চিকেন ললিপপ খেতে সবসময় যে রেস্টুরেন্টে যেতে হবে তা কিন্তু নয়। আপনি চাইলে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু এই আইটেমটি। খুব অল্প সময়েই তৈরি করা যায় এটি। চলুন তবে জেনে নেয়া যাক রেসিপিটি-

আরো পড়ুন: রুটি অনেকক্ষণ পর্যন্ত নরম রাখার সহজ কৌশল

উপকরণ: চিকেন কিমা ১ কাপ, পাউরুটি ৪ স্লাইস, ডিম ২টি, লবণ পরিমাণমতো, আদা, গোলমরিচ ও সয়াসস আধা চা চামচ করে, তেল ও বিস্কুট গুঁড়া পরিমাণমতো, কর্নফ্লাওয়ার ১ চা চামচ। 

প্রণালী: পাউরুটি স্লাইস পানিতে ভিজিয়ে চিপে এরপর চটকে নিন। এবার চিকেন কিমার সঙ্গে মিশিয়ে নিন। এরপর একটি ডিম, আদা, রসুন, গোলমরিচ, সয়াসস, লবণ ও কর্নফ্লাওয়ার মেশান। ছোট ছোট বলের মতো শেপ দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে বিস্কুট গুঁড়ায় গড়িয়ে নিন। এবার বলগুলোর গায়ে টুথপিক গেঁথে নিন। ডুবো তেলে সোনালি করে ভেজে তুলুন। পছন্দের সস বা চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!