ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পুষ্টিতে ভরপুর ‘ডাল শিমের পাতড়া’ 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৪০, ৮ ডিসেম্বর ২০২১
পুষ্টিতে ভরপুর ‘ডাল শিমের পাতড়া’ 
ডাল শিমের পাতড়া। ছবি: সংগৃহীত

প্রতিদিন একঘেয়ে খাবার না খেয়ে স্বাদে আনুন ভিন্নতা। চেনা খাবারকেই একটু ভিন্ন উপায়ে রান্না করে খুব সহজেই পেতে পারেন ভিন্ন স্বাদ। যেমন ডাল শিমের পাতড়া। যা খুবই পুষ্টিকর ও সুস্বাদু একটি রেসিপি।

এতে উপকরণও লাগে কম, তৈরিও হয় দ্রুত। চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ডাল শিমের পাতড়া রান্না করার সহজ রেসিপিটি- 

উপকরণ: সিকি কাপ সরিষার তেল, আধা কাপ শিম, দেড় কাপ করলা কুচি, দেড় কাপ চালকুমড়া, এক কাপ পেঁয়াজ কুচি, আধা কাপ রসুন কুচি, এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি, এক টেবিল চামচ আদা কুচি, এক কাপ সিদ্ধ ডাল, আধা চা চামচ হলুদের গুঁড়া। 

প্রণালী: প্রথমে সসপ্যানে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা, রসুন দিয়ে নরম করে ভাজুন। এরপর হলুদের গুঁড়া, লবণ, ডাল, চালকুমড়া, করলা, শিম ও পানি দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডাল শিমের পাতড়া। 

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!