ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ভিন্ন স্বাদের টকঝাল ‘দই বেগুন’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৫, ২ নভেম্বর ২০২১
ভিন্ন স্বাদের টকঝাল ‘দই বেগুন’
দই বেগুন। ছবি: সংগৃহীত

বেগুন এমন একটি সবজি যা দিয়ে নানা রকম সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। বেগুন ভাজি, চপ, চাটনি, তরকারি, ভর্তা ইত্যাদি রেসিপিগুলো কমবেশি সবাই খেয়ে থাকেন। তবে সহজ, মুখরোচক ও নতুন স্বাদ পেতে আজ তৈরি করতে পারেন টকঝাল স্বাদের দই বেগুন।

দই বেগুন খেতে খুবই সুস্বাদু। সাধারণ বেগুনের চাক ভাজির সঙ্গে টকদই ও কিছু মশলার ব্যবহারে অল্প সময়ে তৈরি করে নেয়া যাবে এই খাবারটি। চলুন তবে জেনে নেয়া যাক দই বেগুন তৈরির রেসিপিটি-

উপকরণ: বেগুন, আধা কাপ টক দই, আধা চা চামচ চিনি, আধা চা চামচ লবণ, এক চা চামচ জিরা গুঁড়া, এক টেবিল চামচ তেল, আধা চা চামচ সরিষা দানা, আধা চা চামচ আস্ত জিরা, ৩-৪টি তেজপাতা, আধা চা চামচ মরিচ গুঁড়া।

Advertisement

দই বেগুন। প্রণালী: বেগুন চাক করে কেটে এতে জিরা গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে মেখে ২০ মিনিটের জন্য রেখে দিন। ২০ মিনিট পর বেগুন থেকে পানি উঠলে এতে হলুদ গুঁড়া মাখিয়ে নিন। এবারে টকদইতে লবণ, চিনি ও জিরা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

প্যানে তেল গরম করে এতে বেগুনের টুকরোগুলো উভয়পাশে সমানভাবে ভেজে তুলে তেল ঝরিয়ে নিন এবং পরিবেশন করার পাত্রে সাজিয়ে রাখুন। একই প্যানে আবারো তেল গরম করে এতে সরিষা দানা, আস্ত জিরা, তেজপাতা দিয়ে ভেজে নিন। কিছুটা ভাজা হলে চুলার জ্বাল কমিয়ে মরিচ গুঁড়া দিন এবং মশলা মেশান।

মশলা কষানো হলে এতে টকদইয়ের মিশ্রণ দিয়ে দিন এবং ধীরে ধীরে নাড়তে থাকুন। তেল ও মশলার সঙ্গে টকদই মিশে গেলে প্যান থেকে টকদইয়ের মিশ্রণ সরাসরি ভেজে রাখা বেগুনের উপরে ছড়িয়ে দিন এবং গরম গরম পরিবেশন করুন দই বেগুন।

ডেইলি-বাংলাদেশ/এএ
লিংক সফলভাবে কপি হয়েছে!