ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

বিকেলের নাস্তায় চট করে বানিয়ে ফেলুন নুডলস অমলেট

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:২৭, ১১ সেপ্টেম্বর ২০২১
বিকেলের নাস্তায় চট করে বানিয়ে ফেলুন নুডলস অমলেট
নুডলস অমলেট। ছবি সংগৃহীত

বিকেলে সবসময় একঘেয়েমি নাস্তা খেতে কার ভালো লাগে না। তাই স্বাদ বদলাতে আজ খেতে পারেন নুডলস অমলেট। নুডলস অমলেট খেতে খুবই সুস্বাদু। তাই বিকেলের নাস্তায় যোগ করুন নুডলস অমলেট। বাচ্চাদেরও খুব পছন্দের খাবার এটি। তাছাড়া এটি তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক নুডলস অমলেট তৈরির রেসিপিটি-

উপকরণ: তেল এক টেবিল চামচ, ডিম দুইটি, নুডলস এক প্যাকেট, ভিনিগার এক চা চামচ, চিলি ফ্লেক্স এক চিমটে, সয়া সস তিন চা চামচ, পেঁয়াজ একটি, লবণ স্বাদ মতো। 

প্রণালী: নুডলস প্রথমে সিদ্ধ করে নিন। পেঁয়াজ কুচিয়ে নিন। একটি বড় বাটিতে ডিম, সোয়া সস, ভিনিগার, চিলি ফ্লেক্স, গোলমরিচ আর লবণ মিশিয়ে নিন। ভালো করে ফেটিয়ে তার মধ্যে সিদ্ধ করা নুডলস দিন। এবার প্যান গরম করে তাতে অল্প তেল দিয়ে নুডলস-ডিমের মিশ্রণটা দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রাখুন। আস্তে করে উল্টে দিন। দেখবেন যেন ভেঙে না যায়। অন্য পিঠটাও মিনিটখানেক ভাজুন। এবার নামিয়ে গরম গরম পরিবেশন করুন নুডলস অমলেট।

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!