মাশরুম রান্নায় যেসব বিষয়ে সতর্ক থাকা জরুরি
মাশরুম বিদেশি খাবার হলেও বর্তমানে আমাদের দেশে এর চাহিদা অনেক। অনেকেই মাশরুম চাষ করে এখন সফল। বিভিন্ন রেস্টুরেন্টে মাশরুমের নানারকম সুস্বাদু রেসিপির দেখা মেলে। যার চাহিদাও অনেক। তাছাড়া কেবল খেতেই সুস্বাদু নয়, স্বাস্থ্যের জন্য উপকারী মাশরুম।
চিকিৎসক এবং পুষ্টিবিদরা স্বাস্থ্যের উন্নতির জন্য খাবারের তালিকায় মাশরুম রাখারও পরামর্শ দেন।রেস্টুরেন্ট ছাড়াও অন্যান্য পুষ্টিকর খাবারের মতো আমরা বাড়িতে সহজেই রান্না করতে পারি মাশরুম। যদিও এখন অনেকেই বাসায় মাশরুম রান্না করে থাকেন। তবে মাশরুম রান্নার আগে কয়েকটা বিষয় অবশ্যই খেয়ালে রাখার পরামর্শ দিচ্ছেন তারা। চলুন জেনে নেয়া যাক সেই বিষয়গুলো সম্পর্কে-
>> সবার প্রথমে বাজার থেকে মাশরুম কেনার সময় ভালো করে দেখে তবে কিনবেন। মাশরুমে যেন কোনোরকম কালো দাগ ছোপ না থাকে।
>> মাশরুম কিনে আনার পর তা অবশ্যই ভালোভাবে পরিস্কার করে তারপর রান্নায় ব্যবহার করবেন। মাশরুমের গায়ে যেন কোনোভাবেই নোংরা না লেগে থাকে।
>> সিদ্ধ, রোস্ট কিংবা গ্রিলড, নানাভাবে খেতে পারেন স্বাস্থ্যের জন্য উপকারী মাশরুম। মাশরুমের সঙ্গে ক্যাপসিকাম, ব্রকোলির মতো স্বাস্থ্যকর সবজি রান্নায় ব্যবহার করতে পারেন। রান্নার সময় খেয়াল রাখবেন, মাশরুম রান্না হতে একটু বেশি সময় লাগে। তাই ধীরে ধীরে সময় দিয়ে মাশরুম রান্না করুন।
>> রান্নার সময় কখনোই একসঙ্গে বেশি পরিমাণে মাশরুম কড়াইতে দিয়ে ফেলবেন না। কারণ পুষ্টিবিদরা বলছেন, মাশরুম নরম হতে সময় নেয়। যদি একসঙ্গে অনেক মাশরুম কড়াইতে দিয়ে দেন, তাহলে তা সঠিকভাবে সিদ্ধ নাও হতে পারে।
>> রান্না করার পরই মাশরুম খেয়ে নেয়া দরকার। মাশরুম মোটেই রান্না করে দীর্ঘক্ষণ রেখে দেবেন না।
>> আশেপাশে অনেক এমন মাশরুম দেখতে পাবেন। তবে তা খাওয়ার আগে সাবধান। কেননা, সব মাশরুম খাওয়ার উপযোগী না। কিছু কিছু মাশরুম বিষাক্ত।