[ লাইফস্টাইল ]
সাবুদানার পাকোড়া
সাবুদানার পাকোড়া। ছবি: সংগৃহীত
সন্ধ্যা মানেই হালকা নাস্তা। তবে এসময় বাইরে থেকে নাস্তা এনে খাওয়াটা মোটেও স্বাস্থ্যকর নয়। তাই বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যগুণ সম্পন্ন সাবুদানার পাকোড়া। সন্ধ্যায় চায়ের সঙ্গে তেলে ভাজা খাবারই বেশি মুখরোচক লাগে। এই খাবারটি তৈরি করাও খুব সহজ। খেতেও খুবই সুস্বাদু। হাতের কাছে থাকা কম উপকরণ দিয়ে তৈরি করা যায় এটি। চলুন তবে জেনে নেয়া যাক সাবুদানার পাকোড়া তৈরির রেসিপিটি-
উপকরণ: সাবুদানা এক কাপ, কাঁচা মরিচ কুচি এক চামচ, ধনিয়া পাতা কুচি দুই চামচ, মাঝারি সাইজের সিদ্ধ আলু তিনটি, লবণ স্বাদ মতো, ভাজা জিরা গুঁড়া এক চা চামচ, গরম মশলা গুঁড়া এক চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চামচ, লেবুর রস এক চা চামচ, তেল পরিমাণ মতো।
প্রণালী: প্রথমে সাবুদানাগুলো ভালোভাবে ধুয়ে নিন। এবার এক কাপ পানিতে সাবুদানাগুলো সারা রাত ভিজিয়ে রাখুন। এবার একটি বাটিতে একে একে সব উপকরণগুলো নিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। ভালোভাবে মাখানো হয়ে গেলে গোল গোল করে পাকোড়ার মতো বানিয়ে নিন। সবগুলো বানানো হয়ে গেলে ডুবো তেলে ভেজে নিন। ভাজা হয়ে গেলে বিকেলে চায়ের সঙ্গে পরিবেশন করুন গরম গরম সাবুদানার পাকোড়া।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!