ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ লাইফস্টাইল ]

পাকা আমের স্মুদি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:২১, ২৯ জুন ২০২১
পাকা আমের স্মুদি
পাকা আমের স্মুদি। ছবি: সংগৃহীত

অসহ্য গরমে শরীরে প্রশান্তি পেতে চাই ঠাণ্ডা ঠাণ্ডা এক গ্লাস শরবত। বিশেষ করে এই সময়ে আমাদের সকলের উচিত নিজের পাশাপাশি পরিবারের সকলের স্বাস্থের প্রতি খেয়াল রাখা। এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই আছে।

পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার্যকরী ভূমিকা রাখে। তাই বাচ্চা থেকে বৃদ্ধ পরিবারের সবাইকে দিন ঠাণ্ডা ঠাণ্ডা এক গ্লাস পাকা আমের স্মুদি। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই তৈরি করাও সহজ। চলুন তবে জেনে নেয়া যাক পাকা আমের স্মুদি তৈরির রেসিপিটি-  

উপকরণ: বড় পাকা আম দুইটি, বিট লবণ আধা চা চামচ, চিনি স্বাদ মতো, পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি সামান্য, লেবুর রস দুই টেবিল চামচ, ঠাণ্ডা পানি প্রয়োজন অনুযায়ী, বরফ পাঁচ থেকে দশ টুকরা। 

প্রণালী: প্রথমে আম ধুয়ে নিয়ে ভালোভাবে খোসা ছাড়িয়ে নিন। এবার এক ইঞ্চি পরিমাপে টুকরা করে কেটে নিন। এবার আমের টুকরোগুলো ব্লেন্ডারের জগে দিয়ে দিন। আমের ফালিগুলো দিয়ে আগে কয়েক সেকেন্ড বিট করে নিন। এই পর্যায়ে এতে একে একে পরিমাপ মতো পানি, বিট লবণ, স্বাদ মতো চিনি, পুদিনা পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচা মরিচ কুচি, লেবুর রস এ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিন। সব উপকরণ একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে দুই থেকে তিন টুকরা বরফ দিয়ে পরিবেশন করুন পাকা আমের স্মুদি।

ডেইলি-বাংলাদেশ/এসএ
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!