[ লাইফস্টাইল ]
ঘরেই তৈরি করুন জামের জেলি
জামের জেলি। ছবি সংগৃহীত
সকালের নাস্তায় পাউরুটির সঙ্গে নানা স্বাদের জেলি খাওয়া হয়। বিশেষ করে বাচ্চারা বিভিন্ন ফলের এবং রঙের জেলি খেতে পছন্দ করে। তবে বাজারের জেলিগুলোতে ফলের স্বাদের কথা লেখা থাকলেও এর অস্তিত্ব নিয়ে সন্দেহ থেকেই যায়। তাই বাড়িতেই কিন্তু সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার জামের জেলি।
এখন বাজারে খুব সহজেই জাম পেয়ে যাবেন। স্বাস্থ্য সম্মত উপায়ে ঘরেই তৈরি করুন এই জেলি। চলুন তবে জেনে নেয়া যাক জামের জেলি তৈরির রেসিপিটি-
উপকরণ: জাম এক কাপ, চিনি আধা কাপ, এলাচ একটি, পানি এক কাপ, লবণ স্বাদ মতো, ভিনেগার এক চামচ।
প্রণালী: জাম প্রথমে এক কাপ পানিতে লবণ দিয়ে সিদ্ধ করে নিন। তারপর চালনি দিয়ে চেলে নিন। এবার একটি প্যানে এলাচ, চিনি এবং জামের রস দিয়ে নাড়তে থাকুন। একটু ঘন হয়ে এলে ভিনেগার দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিন। এবার ঠাণ্ডা করে বয়ামে ভরে ফ্রিজে রেখে দিব।
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!