[ লাইফস্টাইল ]
ইফতারে রাখুন ঠাণ্ডা ঠাণ্ডা ডাব মালাই শরবত
ডাব মালাই শরবত। ছবি: সংগৃহীত
চলছে রমজান মাস। আর এই রমজান মাসে সারা দিন রোজা রাখার পর ইফতারে শরবত একটি প্রধান পানীয়। তাই ইফতারে এমন কিছু পান রাখুন, যা শরীরের সব ক্লান্তি ও অবসাদ দূর করে।
ডাব মালাই শরবত তেমনই একটি তৃপ্তিকর পানীয়। তা ছাড়া হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই শরবত তৈরি করা যায়। চলুন তবে জেনে নেয়া যাক ইফতারে ডাব মালাই শরবত তৈরির রেসিপিটি-
উপকরণ: ডাবের পানি দুই কাপ, ডাবের সাঁস, লেবুর রস এক চা চামচ, তুলসী পাতা এক চা চামচ, পুদিনা পাতা কয়েকটা, চিনি পরিমান মতো।
প্রণালী: প্রথমে পানিতে তুলসী পাতা ভিজিয়ে রাখুন।এবার পুদিনা পাতা কুচিয়ে নিন। একটা পাত্রে ডাবের পানি, সাঁস, চিনি, পুদিনা ও তুলসী একসঙ্গে মিশিয়ে ব্লেড করে নিন। ব্লেড করা হয়ে গেলে ফ্রিজে রেখে দিন। ঠাণ্ডা হলে ইফতারে পরিবেশন করুন ডাব মালাই শরবত।
ডেইলি-বাংলাদেশ/এসএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!