[ লাইফস্টাইল ]
ফেসিয়াল ছাড়াই ত্বক ভেতর থেকে পরিষ্কার করার উপায়
ত্বক ভেতর থেকে পরিষ্কার করার দারুণ উপায়
পারিপার্শ্বিক নানান কারণে আমাদের ত্বক দিন দিন উজ্জ্বলতা হারাতে থাকে। এছাড়াও সঠিক পরিচর্যার অভাব, ধুলাবালি, দূষণ ও অযত্নে ত্বক হয়ে পড়ে নির্জীব। অনেকেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পার্লারে ছোটেন ফেসিয়াল করতে। যা অনেক ক্ষেত্রেই আপনার ত্বকের মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে বেছে নিন ঘরোয়া সমাধান। ঘরোয়া উপায়ে তৈরি করুন এক জাদুকরী ফেস প্যাক। যার সাহায্যে প্রাকৃতিকভাবেই আপনি আপনার ত্বক ভেতর থেকে রাখতে পারবেন পরিষ্কার ও প্রাণবন্ত। চলুন তবে জেনে নেয়া যাক ফেসিয়াল ছাড়াই ত্বক ভেতর থেকে পরিষ্কার করার জাদুকরী উপায়টি-
যা যা লাগবে
.png)
চালের গুঁড়া, দুধ, মধু।
তৈরি ও ব্যবহার পদ্ধতি
সমপরিমাণ চালের গুঁড়া ও দুধ মিশিয়ে নিন। এবার এতে ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করুন। পেস্ট তৈরি হয়ে গেলে ভালোভাবে ত্বকে লাগান। প্যাকটি ত্বকে ঠিকভাবে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই প্যাকটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে। প্যাকটি সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করতে পারেন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!