ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

নারকেল ভর্তা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২১
নারকেল ভর্তা
নারকেল ভর্তা

ভর্তা বাঙালির প্রিয় একটি খাবার। আলু ভর্তা, শুটকি ভর্তা, টমেটো ভর্তা, বেগুন ভর্তা তো প্রায়ই খাওয়া হয়। কখনো কি নারকেল ভর্তা খেয়েছেন? নারকেল ভর্তার স্বাদটা অন্য সব ভর্তার চেয়ে একটু আলাদা। এই ভর্তা খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরি করাও খুব সহজ। তাহলে আর দেরি না করে, চলুন তবে জেনে নেয়া যাক নারকেল ভর্তা তৈরির রেসিপিটি-  

উপকরণ: কোরানো নারকেল দেড় কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি এক টেবিল চামচ, শুকনা মরিচ চার থেকে পাঁচটি, সরিষার তেল দুই টেবিল চামচ, লবণ স্বাদ মতো। 

প্রণালী: প্রথমে একটি প্যানে সামান্য তেল দিয়ে পিঁয়াজ, রসুন হালকা বাদামি করে ভেজে তুলে নিন। এবার তেলে শুকনা মরিচ ভেজে নিন। পাটায় প্রথমে শুকনা মরিচ ভালো করে পিষে নিন। এরপর পিঁয়াজ রসুন নারকেল ঢেলে সবগুলো একসঙ্গে বেটে নিন। এবার সরিষা তেল আর লবণ দিয়ে হাতে মেখে নিন মজাদার নারকেল ভর্তা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!