ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

হালের ফ্যাশনে ব্যাগ কতটা গুরুত্ব বহন করে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২০
হালের ফ্যাশনে ব্যাগ কতটা গুরুত্ব বহন করে
ছবি: হাল ফ্যাশনে ব্যাগের গুরুত্ব অনেকটা

আপনি স্কুল পড়ূয়া হন কিংবা অফিসগামী ব্যাগ দরকার হবেই। তবে কখনো তা প্রয়োজনের খাতিরে কখনো বা ফ্যাশনে। কলেজ থেকে বাজার, বিয়ে বাড়ি সবখানেই সঙ্গে থাকা চাই পোশাকের সঙ্গে মিলিয়ে ব্যাগ। এতে করে আপনার লুকে অ্যানবে পরিবর্তন। 

আর ফ্যাশন আপনার রুচিবোধের পরিচয় দেয়। সেখানে ব্যাগ তেমনি একটি আভিজাত্যের অনুষঙ্গ। পোশাক আর সাজের সঙ্গে মানানসই ব্যাগ আনে ফ্যাশনে ভিন্নমাত্রা। তরুণ-তরুণীরা ফ্যাশনে নতুনত্ব আনতে রকমারি বাহারি ব্যাগ ব্যবহার করেন এখন। এতে প্রয়োজন তো পূরণ করবেই সঙ্গে ফ্যাশনেও আনবে আধুনিকতা। কন্ট্রাস্ট রঙের ব্যাগের ব্যবহারই এখন ফ্যাশন।

তবে জেনে নিন কোন ধরনের ব্যাগে হালের ফ্যাশনে গা ভাসাতে পারবেন।

> এখন কনট্রাস্ট ব্যাপারটাই ফ্যাশনে বেশি গুরুত্ব পাচ্ছে। সে হোক পোশাক কিংবা জুতা  ব্যাগ। তাই আপনিও যে রঙের পোশাক পড়ছেন তার সঙ্গে কনট্রাস্ট কালার ব্যাগ সঙ্গে নিন। 

> ছোট বড় সব সাইজের ব্যাগই মানানসই। তবে অফিসে গেলে একটু ছোট ব্যাগই বেশি মানায়। এক্ষেত্রে পোশাকের ব্যাপারে নজর দিন।  কেমন পোশাক পড়ছেন সেই মতো ব্যাগ বাছাই করুন। কুর্তি কিংবা টপস পড়ছেন বড় সাইজের ব্যাগ নিন। কামিজ বা শাড়ি পরলে একটু ছোট সাইজেরগুলোই বেশি মানাবে।

আরো পড়ুন: ওজন কমাতে মেথি ব্যবহার করবেন যেভাবে 

> কাপড়ের নকশা করা ব্যাগগুলো হালের ফ্যাশনে যেন বাতাস দিয়েছে। ঐতিহ্য যেমন ধরে রাখা হচ্ছে। অন্যদিকে আপনার ব্যক্তিত্বে আনবে ভিন্নতা।  

> ডিজাইনার ব্যাগের চাহিদা কিন্তু সবচেয়ে বেশি। স্টাইলিশ ব্যাগ সঙ্গে না থকলে ফ্যাশনটাই যেন মাটি হয়ে যায়। তাইতো ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকান ও শপিংমলে বাহারি ডিজাইনের সব ব্যাগের কালেকশনের রেখেছে। দোকানগুলোতে বিভিন্ন নকশা এবং রংয়ের আধিক্য দেখলেই বোঝা যায় বর্তমান ফ্যাশনে ব্যাগের বেশ জনপ্রিয়তা রয়েছে। আপনার স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের ব্যাগটি সংগ্রহ করতে পারেন।

> চামড়ার ব্যাগের চাহিদা আর ফ্যাশন পুরনো হবে না কখনোই।  

> টোটি, ন্যাপস্যাক, মেসেঞ্জার নামে পরিচিত ব্যাগগুলোতে থাকছে উজ্জ্বল রঙের ব্যবহার। ছোট ক্লাচ ব্যাগগুলোতেও পাথর আর পুঁতির ব্যবহারে আনা হচ্ছে আভিজাত্যের ছোঁয়া।

> ব্যাগের নকশায় বা আকারে থাকছে নানা বৈচিত্র্য। কোনো ব্যাগ হচ্ছে ত্রিভুজ আকারের বা গোলাকার। কোনোটিতে আছে চৌকোনার নানা ধরন। 

ডেইলি-বাংলাদেশ/কেএসকে
লিংক সফলভাবে কপি হয়েছে!